1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে আমারদেশ পত্রিকার সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে আমারদেশ পত্রিকার সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

দৈনিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান’সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে দৈনিক আমারদেশ পাঠক মেলা উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক আমারদেশ পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় ও শহর বিএনপির সদস্য সচিব ও দৈনিক আমারদেশ পাঠক মেলা’র আহবায়ক অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডক্টর অ্যাসো: অব বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, এনডিএফ জেলা শাখার সাধারণ ডা. মোহাম্মদ সুজন শরীফ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ভূইয়া, বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতির জেলা শাখার সহ-সভাপতি মো. জামাল হোসেন, মুন্সীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম বায়জিদ, বাংলাদেশ প্রতিদিনের মো. জসিম উদ্দিন।সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কাজী বিপ্লব হাসান

এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আদর্শ মাদরাসার প্রভাষক হাফিজুর রহমান, নাগরিক টিভি প্রতিনিধি মো. জুয়েল রানা, দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি মো. নাজির হোসেন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মমিন বিশ্বাস, ভোরের সময় প্রতিনিধি শামসুল হুদা হিটু, দৈনিক জনতার নাছিমা আক্তার, দৈনিক খবরপত্রের মো. হুমায়ুন কবির সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা, ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুন্ঠন কারী মোস্তফা কামাল’কে অনতি বিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।মামলা প্রত্যাহার না হলে পরবর্তী তে মেঘনা গ্রুপের পণ্য বয়কট করার আন্দোলন শুরু হবে বলে মানববন্ধনে জানান হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর