মোরসালিন রহমান:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শেখ হাসিব ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে এলাকাবাসী ও বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।
শেখ হাসিবের এই অসামান্য সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয় পরিবারের সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শেখ হাসিবের রোল নম্বর ৩০৯৮২৬৩। তিনি ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার উত্তর শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন।
শেখ হাসিবের মা হাফিজা আক্তার (হ্যাপি) বলেন, আমার সন্তানকে একজন ভালো ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য জীবনের অনেক শখ-আহ্লাদ ও ব্যক্তিগত ইচ্ছার বিসর্জন দিয়েছি। মহান আল্লাহ ধীরে ধীরে আমার সেই ত্যাগের প্রতিদান দিচ্ছেন। আমি চাই, আমার ছেলে আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে সমাজ ও দেশের সেবা করুক। তার সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রয়োজন হলে আমি আরও সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সকলের কাছে আমার সন্তানের জন্য দোয়া কামনা করছি।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শেখ হাসিবের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের কৃতিত্ব অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করবে।