1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে সালিশে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে সালিশে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মুন্সিগঞ্জের বার্তা ডেস্কঃ  মুন্সিগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় সালিশে দুই কিশোর গ্রুপের দ্বন্দ্বে তিন জনকে হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায়, ১০ জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রাকিবুল হাসান সৌরভ, শিহাব প্রধান ও রনি বেপারি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-শাকিব প্রধান, শামীম প্রধান, অনিক বেপারি, জাহাঙ্গীর হোসেন ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরে ২০২১ সালের ২৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সালিশে ইমন ও সৌরভ নামে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ হয়। এতে সৌরভ গ্রুপের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ইমন হোসেন (২২) ও হাসপাতালে নেওয়ার পথে সাকিব হোসেন (১৯) নামে দুই তরুণের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর তিন জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ২৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আওলাদ হোসেন মিন্টু (৪৭) নামে আরেকজনের মৃত্যু হয়।এ ঘটনায় ২০২১ সালের ২৬ মার্চ মৃত আওলাদ হোসেন মিন্টুর স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২২ সালের ৮ জুন রাকিবুল হাসান সৌরভসহ ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০২৪ সালের ২৫ আগস্ট মন্ত্রণালয়ের নির্দেশে মুন্সিগঞ্জ আদালত থেকে মামলাটি ঢাকার ট্রাইব্যুনাল নম্বর-৩ এ পাঠানো হয়। একই বছরের ১৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ মামলার বিচার চলাকালে ২৮ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর