1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি টিপু, সম্পাদক গুলজার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি টিপু, সম্পাদক গুলজার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পঠিত
মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি টিপু, সম্পাদক গুলজার

মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি টিপু, সম্পাদক গুলজার

২০২৬-২৭ মেয়াদে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলীর সদস্য আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক মানব জমীনের জেলা প্রতিনিধি গুলজার হোসেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ্ এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৭ জন। ভোট দিয়েছেন ৪৫ জন।

সাংবাদিকরা জানান, ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের সংগঠনগুলো দখল-আক্রমণের শিকার হলেও ব্যতিক্রম ছিলো মুন্সিগঞ্জ প্রেসক্লাব।

নির্বাচন সূত্র জানায়, সভাপতি পদে প্রার্থী ছিলেন ৩ জন। এর মধ্যে বিজয়ী আতিকুর রহমান টিপু পেয়েছেন ২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদ-ই-হাসান তুহিন পেয়েছেন ১৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী গুলজার হোসেন পেয়েছেন ৩২ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফরিদুল হাসান ফরিদ পেয়েছেন ১৩ ভোট।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসাইন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান টিটু (একুশে টিভি)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সাংগঠনিক সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার), প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) ও ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল হোসেন (দৈনিক প্রথম আলো)।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো.আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর) মো. মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), মামুনুর রশিদ খোকা (দৈনিক দেশ রুপান্তর), মো. মাসুদ খান (দৈনিক কালবেলা), ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ), মোহাম্মদ মাহবুবুর রহমান (দৈনিক আমার দেশ)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর