
স্টাফ রিপোর্টার
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা অতি অল্প সময়ে সকল শ্রেণির পাঠকের মন জয় করেছে।
পত্রিকাটির আরেকটি বিশেষত্ব হলো, পক্ষপাতদুষ্ট না হয়ে ব্যতিক্রমী সংবাদ উপস্থাপনের মাধ্যমে এটি সচেতন পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। পত্রিকাটির ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মাদকমুক্ত সৃজনশীল প্রজন্ম বিকশিত করতে পত্রিকাটির সাহসী অভিযাত্রা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করি।
শাহাদাত হোসাইন
সভাপতি
মালখানগর ঐকতান সমাজকল্যাণ সংগঠন