1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পানহাটা গ্রামে দুই লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

পানহাটা গ্রামে দুই লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে রাতের আধারে প্রায় দুই লাখ টাকার ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটিয়েছে।

জানা যায়, গতকাল  অজ্ঞাত দুর্বৃত্তরা গ্রামের বসতবাড়ির আশপাশে রোপণ করা আম, কাঁঠাল, পেয়ারা, লেবু, নারিকেলসহ বেশ কিছু ফলজ ও বনজ গাছ কেটে দেয়। সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে হতবাক হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. হান্নান বলেন, “আমরা নিজের হাতে বহু বছর আগে এসব গাছ লাগিয়েছিলাম। এখন গাছগুলো ফল ধরতে শুরু করেছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সব গাছ কেটে দিয়েছে তা বুঝে উঠতে পারছি না। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে গত দুই মাস ধরে প্রতিমাসেই এ ধরনের গাছ কর্তনের ঘটনা ঘটছে। প্রতিবারই থানায় অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও জানান, “এভাবে বারবার আমাদের গাছপালা কেটে দিয়ে ভয় দেখানো হচ্ছে। এতে আমরা আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছি। আমাদের দাবি—দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি দখল ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কারণেই বারবার এমন ঘটনা ঘটছে। এতে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তি  আবিদ আজাদ মোল্লা বিষয়টি স্বীকার করে বলেন, এই পরিবারটি শান্ত-স্বভাবের। আগে তাদের সঙ্গে কারও ঝামেলা ছিল না। এখন যেভাবে বারবার গাছ কেটে দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে কেউ তাদের ভয় দেখানোর চেষ্টা করছে ।  “এর আগেও একই জায়গায় গাছ কাটা হয়েছিল। তখন থানায় অভিযোগ হয়েছিল, কিন্তু অপরাধীরা ধরা না পড়ায় তারা সাহস পেয়েছে। এখন প্রশাসন যদি কঠোর না হয়, তাহলে পরের বার ঘরবাড়িতে হামলা হতে পারে।”

এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর