1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে চাঁদাবাজি ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে চাঁদাবাজি ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পঠিত
মুন্সিগঞ্জে চাঁদাবাজি ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

মুন্সিগঞ্জে চাঁদাবাজি ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

মো. শফিকুল ইসলাম 

মুন্সিগঞ্জ জেলায় পরিবহন সেক্টরে চাঁদাবাজি নির্মূল, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আজ এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৪/০৩/২০২৬) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শহরের পুরাতন মুক্তারপুর বাসস্ট্যান্ড, সিপাহি পাড়া, বিভিন্ন অটো ও সিএনজি স্ট্যান্ডসহ ফলের আড়ৎ এবং স্থানীয় কাঁচা বাজার এলাকায় ব্যাপক তৎপরতা চালানো হয়।

​অভিযান চলাকালীন পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে সাধারণ যাত্রী, চালক ও পথচারীদের সাথে কথা বলেন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন যে, সাধারণ মানুষের পকেট কেটে পরিবহনে কোনো প্রকার চাঁদাবাজি কিংবা জনচলাচলের পথে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা যাবে না। যারা এসব অপরাধের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে উপস্থিত সকলকে অবহিত করা হয় যে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সহিংসতার বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অব্যাহত রাখা হবে।

​এই সাঁড়াশি অভিযানে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া মুন্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এমন তদারকি বজায় রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর