1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পিপিআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

পিপিআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পঠিত

পিপিআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন
সারোয়ার শরিফ সোহান
প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহাম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পিপিআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আল আরাফ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাজহারুল ইসলাম।
গতকাল কলেজ প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল শেষে কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় কলেজের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহাম্মেদের প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিপিআইএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ভবিষ্যতে প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, সমাজসেবা ও কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রথম অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদ হোসেন। এছাড়াও কলেজের বিভিন্ন বিষয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আল-আরাফ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল,দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদ সহ কলেজের অসংখ্য সাবেক শিক্ষার্থী, যারা বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত—কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইনজীবী, কেউ সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত।

ইফতার মাহফিলে বক্তারা পিপিআইএমসি অ্যালামাইন এসোসিয়েশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির ভবিষ্যৎ অগ্রযাত্রা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, এই সংগঠন কলেজের যেকোনো সমস্যা সমাধানে এবং উন্নয়নমূলক কার্যক্রমে সবসময় পাশে থাকবে।

কলেজের শিক্ষার মানোন্নয়নে অ্যালামাইন এসোসিয়েশনের সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইফতার ও দোয়া মাহফিল শেষে কলেজের অডিটরিয়াম কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অ্যালামাইন এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয় এবং ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর