
হরগঙ্গা কলেজে এবছরও গণ ইফতার আয়োজন করার প্রস্তুতি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজে রোজাদারদের সম্মানে এবছরও হবে গণ-ইফতার মাহফিল। এরমধ্যে শনিবার গণ-ইফকার আয়োজনের লক্ষ্যে কলেজ মাঠে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্টরা জানায়, দলমত নির্বিশেষে রাজনৈতিক-অরাজনৈতিক সকলের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততা ও ঐক্যের মেলবন্ধনে গণ ইফতারের আয়োজন করা হয়। হরগঙ্গা কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে।
বিগত দুই বারের থেকেও এবার অধিক সংখ্যক মানুষের একত্রে ইফতারের আয়োজনের ব্যবস্থা করা হবে।