1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

মুন্সিগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ।। 

মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় ডিবি পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করা হয়েছে।  এসময় তাদের কসছ থেকে ৩টি অটোরিকশা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ২০ আগস্ট বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেন, গত ১৯-আগস্ট বিকালে গজারিয়া থানাধীন চরবাউশিয়া এলাকায় গজারিয়া থানার একটি টিম অভিযান পরিচালনা করছিল। এমন সময় একটি অটোরিকশায় ০২ জন লোককে যেতে দেখা যায়। যাদের একজন এর নিকট পুলিশের ওয়াকিটকি সাদৃশ্য বস্তু ও অন্য জনের নিকট হ্যান্ডক্যাফ দেখা যায়। তারা অপরিচিত হওয়ায় অভিযানে থাকা পুলিশের কাছে সন্দেহ হওয়ায় তাদেরকে থামার জন্য সিগন্যাল প্রদান করা হলে অটোরিকশাটি গলির ভেতরের রাস্তায় ঢুকে যায়। তখন অভিযানে থাকা গজারিয়া থানার পুলিশ সদস্যরা বড়কান্দি এলাকার জেনিসিস কিন্ডারগার্ডেন স্কুলের সামনে গতিরোধ করে এবং তাদের পরিচয় জানেতে চান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে ০১ টি হ্যান্ডকাফ ও ০২ টি ওয়াকিটকি (সাদৃশ্য), যা পুলিশের কাজে ব্যবহৃত সরঞ্জামের অনুরূপ পাওয়া যাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। তাদের আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে নিজেদের পুলিশ সদস্য বলে দাবি করলেও পরবর্তীতে কোনো পুলিশ সদস্যের পরিচয়পত্র প্রদর্শন করতে পারেনি।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নারায়ণগঞ্জ জেরার সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ শামীম সৌরভ (৩২), বরগুনা জেলার আমতলী থানার মুন্সীরহাট গ্রামের রফিকের ছেলে মোঃ শাকিল (২৪), পরিচয় দেন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা ভূয়া ডিবি পুলিশ পরিচয় ব্যবহার করে তাদের সঙ্গে থাকা হ্যান্ডক্যাফ ও ওয়াকিটকি প্রদর্শনের মাধ্যমে সড়কে চলাচলরত অটোরিকশা চালকদের প্রতারণার ফাঁদে ফেলে অটোরিকশা চুরি করে থাকে। চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশাগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

এমন তথ্য প্রাপ্তির পর , মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেন, মুন্সিগঞ্জ এর তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ সদর সার্কেল, মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। আটককৃত ০২ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা হতে চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয়কারী মোঃ হাবিবুর (৪০), পিতা-আব্দুল আজিজ, সাং-বারপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত হতে চোরাইকৃত ০২টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত হাবিবুরকে জিজ্ঞাসাবাদে সে জানায়, মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় অপর একটি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কাশেম ঢালী (৫০), পিতা-মৃত হায়দার ঢালী, সাং-হাসাইল, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জকে চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো :নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ শামীম সৌরভ (৩২), বরগুনা জেলার আমতলী থানার মুন্সীরহাট গ্রামের রফিকের ছেলে মোঃ শাকিল (২৪), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বারপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ হাবিবুর (৪০)-মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাসাইল গ্রামের মৃত হায়দার ঢালীর ছেলে মোঃ কাশেম ঢালী (৫০)।

জব্দ ও উদ্ধারকৃত মালামালে মধ্যে ০৩ টি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা, ০১ টি হ্যান্ডকাফ ও ০২ টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর