
মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক- মন্সিগঞ্জের শ্রীনগরে ১২ কেজি গাঁজাসহ দু’জান মাদকব্যবসায়ীকে আটক করে র্যাব ১০ । মঙ্গল বার সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন রাঢ়ীখাল বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
এ অভিযানে আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী নাম বজলু কাজী (৪৫) শ্রীনগরের মধ্য বাঘরা এলাকার মৃত ফজলুর রহমান কাজীর ছেলে । আরেক জন মো .রোমান কাজী (২১), একই স্থানের মো. বজলু কাজী, ছেলে বলে জানা গেছে । উল্লেক্ষ্য প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জের শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।