
কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ
সিরাজদিখান প্রতিনিধি :সিজান খান
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের উত্তর নন্দনকোণা গ্রামে মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল ৫টায় কুইন মারিয়া ওয়েল ফেয়ার ফাউন্ডেশন -এর উদ্যোগে অসহায় ও সাধারণ মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রিয় মানুষদের জন্য ৩০০ কেজি আম ও ২০০টি কাঁঠাল উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক শেখ ইসরাত জাহান মারিয়া রুনা ১ নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন কুইন জান্নাত মোঃ ফয়সাল শেখ মোঃ মেহেদী হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, কুইন মারিয়া ফ্যাশন এন্ড বিউটি আইকন কুইন মারিয়া সেবা এন্টারপ্রাইজ এবং কুইন মারিয়া এগ্রিকালচার ইন ফার্ম (মালয়েশিয়া)-এর সহযোগিতায় এই ফল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ফল বিতরণ শেষে ফাউন্ডেশনের পরিচালক শেখ ইসরাত জাহান মারিয়া রুনা বলেন, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। সমাজের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।