
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেছে রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটি। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেন বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতিসহ কমিটির অন্যান্যরা। এসময় নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সাথে বিদ্যালয় পরিচালনা সহ বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক উন্নয়নের লক্ষে মত বিনিময় করেন তারা। মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, নব গঠিত এডহক কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাধারন শিক্ষক সদস্য সেলিনা পারভীন চাকলাদার, অভিভাবক সদস্য মেহেদী হাসান হিরা প্রমূখ।