
সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস (জিপিএ-৫) পেয়ে উত্তীর্ণ হয়েছে নওশিন মৃধা। সিরাজদিখান উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী ৯৪ জনের মধ্যে পাশ করা ৮০ জন পরিক্ষার্থীর মধ্যে একমাত্র নওশিন মৃধা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়া গ্রামের মোঃ নাসির মৃধার মেয়ে।
নওশিন মৃধার এই সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। মেয়ের সাফল্যে গর্বিত পিতা-মাতা সকলের কাছে মেয়ের উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন।
এ ছাড়া নওশিন মৃধার সাফল্যময় ফলাফল অর্জনে স্থানীয় এলাকাবাসী, বন্ধু বান্ধব আত্নীয় স্বজনরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনার পাশাপাশি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।