
রাজু আহাম্মেদ:
ইসলামী সংগীত কিংবদন্তি প্রয়াত আইনুদ্দিন আল আজাদ স্মরণে গত শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও নৌ ভ্রমণ এর আয়োজন করা হয় মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে দায়িত্বশীলদের নিয় ষোলআনি গজারিয়া ষাটনল হয়ে একলাসপুর অবস্থান করে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মো ইব্রাহিম খলিল। সেখানে মাঠে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে শাখা দায়িত্বশীলরা অংশ নেন। খেলা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিজয়ীদের মাঝে প্রধান মেহমান ও সভাপতি ক্রেস তুলে দেন।
সভাপতি আলোচনায় বলেন, আইনুদ্দিন আল আজাদ রহ. আমাদের অনুপ্রেরণা। তিনি দুনিয়ায় সফর সমাপ্ত করে আল্লাহ সান্নিধ্যে রয়েছেন। শিক্ষা সফর শিক্ষার্থীদের যেমন মুক্তি দেয় লেখাপড়ার একঘেয়েমী থেকে, তেমনি তাদের পুস্তক লব্ধ জ্ঞানকে দৃঢ়তা ও স্থায়িত্ব প্রদান করে। শিক্ষা সফরে গিয়ে আল্লাহর অপরিমিত সৌন্দর্য অবলোকনের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করারও সুযোগ পায়। তাই শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি একঘেয়েমী থেকে মুক্তি দিতে, সাংগঠনিক দক্ষতা অর্জনে এবং তাদের মানসিকভাবে প্রশান্তি প্রদানের জন্য ইসলামী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখা এ শিক্ষা সফরের আয়োজন করেছে।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি মো. জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শাহরিয়ার অনিক।
আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মো. আল আমিন, গজারিয়ার সভাপতি মো. বাইজিদ আহম্মদ, টংগিবাড়ীর সভাপতি মো. যুবায়ের খান, সিরাজদিখানের সভাপতি মুহাম্মদ আবু সাইদ, সদর উপজেলা শাখার সভাপতি মো. সাব্বির হোসাইন, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি মো. ইসমাইল হোসাইন প্রমুখ।