
আবু নাসের লিমন
মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়ন দশকানি গ্রামের ০৭(সাত) বছরের শিশু ধর্ষনকারী আল আমিনকে (৩৫) দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ পুলিশ।
ঘটনার বিবরণে ও পুলিশ সূত্র জানায়, গত ২৬ জানুয়ারী বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউপি দশকানি (ভূইয়াবাড়ী) মজিবুর ভূইয়ার বাড়ির সামনে ০৭(সাত) বছরের শিশু অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করার সময় ধর্ষনকারী ১। আল আমিন (৩৫), পিতা- সেলেম, সাং- দশকানি ভূইয়াবাড়ী (মজিবুর ভূইয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা ও জেলা- মুন্সীগঞ্জ কৌশলে তাকে পাশ্ববর্তী মিনারার ঘরের বাথরুমে নিয়ে ধর্ষন করে।
উক্ত বিষয়ে ভিকটিমের পিতা থানায় অভিযোগ দায়ের করলে মু্ন্সীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা রুজু হয। ঘটনার পর থেকে ধর্ষনকারী পলাতক থাকে।
মুন্সীগঞ্জ পুলিশ সূত্র জানায়,পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই শিপন আলী শেখ ঘটনার ০৫ ঘন্টার মধ্যে ধর্ষনকারীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। বিষয় টি এলাকার মানুষের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।