
টঙ্গীবাড়ী থেকে শেখ রাসেল ফখরুদ্দীন :
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯মে) দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান দেওয়ান’র সভাপতিত্বে বাজেট পেশ করেন অত্র ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম খাঁন
এতে সম্ভাব্য আয় ধরা হয় ৯৫ লাখ ২৬ হাজার ৭৮০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয় সমপরিমাণ ৯৫ লাখ ২৬ হাজার ৭৮০ টাকা।
বাজেট সভায় উপস্থিত ছিলেন,হাসাইল-বানারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল খালাসি,হাসাইল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশমত আরা, ইউপি সদস্য মোঃ শাহিন দেওয়ান, বাবু হাওলাদার, কায়ুম শেখ,আব্দুল হাই বকাউল,সেলিম খালাসি, সিদ্দিক বেপারি, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী আকতার হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য রিনা বেগম, হাসাইল বাজারের সাধারণ সম্পাদক সুমন বেপারি, ব্যবসায়ী রুবেল সরদার,মিলন ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।