
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাচ্ছেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ২৯ সাংবাদিক
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ২৯ জন প্রতিনিধি শ্রেষ্ঠ কর্মদক্ষতার স্বীকৃতি পেতে যাচ্ছেন। আগামী ২২ মার্চ ২০২৬, রবিবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে মেডেল প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, খ্যাতিমান প্রযোজক ছটকু আহমেদ, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, বিশিষ্ট সঙ্গীত পরিচালক জাহিদ নিরব, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, গবেষক ও পরিবেশবিদ কাজী হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ এবং ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার।
গত ৫ মাসে বিভিন্ন বিষয়ে যারা সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন এর মধ্যে অনুসন্ধানী প্রতিবেদনে বর্ষন মোহাম্মদ, বার্তা বিভাগে আবু নাসের লিমন, লিড নিউজে ত্বাইরান আবির, উপস্থাপনায় শাহিদুল হাসান শাওন, প্রশিক্ষক এর মধ্যে আতিকুর রহমান নয়ন, সাহিত্য বিভাগে মেহেদী হাসান হিমেল, রমজান মাহমুদ, ডিজিটাল বিভাগে ২৮ দিনে ২ কোটি ভিউ হওয়ায় সাইদ হাসান আফরান, মাল্টিমিডিয়া বিভাগে মোহাম্মদ সিবগাতুল্লাহ, রাসেল সরকার, আসিফ বাধন ও সারোয়ার শরিফ সোহান, ফিচারে আল আমিন, অনিক শেখ, মোরসালিন রহমান, শেখ রাসেল ফখরুদ্দিন, আসলাম শেখ ও মোহাম্মদ ইয়ামিন, অনলাইনে সক্রিয়তে মো. শফিক ভূঞা, ফটোকার্ড এ ফরহাদ হোসেন জনি ও মিলন হাওলাদার, কৃষি বিষয়ে সিজান খান, ভয়েস আর্টিস্ট এ পিংকি রহমান, বিশেষ অবদানের জন্য খায়রুল ইসলাম হৃদয়, মিজানুর রহমান খান, আমিনুল ইসলাম মামুন, আসাদুজ্জামান, রাজু আহমেদ, রায়হান বাউল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল বলেন, দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সবসময়ই যোগ্যতা, নিষ্ঠা ও কর্মদক্ষতাকে সর্বোচ্চ মূল্যায়ন করে। আমাদের প্রতিনিধিরা মাঠপর্যায়ে নিরলস পরিশ্রম করে পাঠকদের নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিচ্ছেন। তাদের এই অবদানের স্বীকৃতি দিতেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, এই সম্মাননা শুধু পুরস্কার নয়, এটি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা আশা করি, পুরস্কারপ্রাপ্তরা আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতায় নিজেদের আরও এগিয়ে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের উৎসাহিত করা এবং পেশাগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।