
ঐতিহ্যবাহী হরগঙ্গা কলেজ-এ রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরগঙ্গা কলেজ-এ রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে|
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা কলেজের অধ্যক্ষ নাজমুন্নাহার সঙ্গে সাক্ষাৎ করেন| এ সময় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, ¯ে^চ্ছাসেবামূলক উদ্যোগ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়|
আলোচনায় কলেজ প্রিন্সিপাল বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, দায়িত্ববোধ ও সেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| তিনি ভবিষ্যতে কলেজে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন|এ সময় রেড ক্রিসেন্ট সদস্যরা আসন্ন দিবসের বিভিন্ন কর্মসূচি যেমন সচেতনতামূলক কার্যক্রম, রক্তদান কর্মসূচি এবং ¯ে^চ্ছাসেবামূলক উদ্যোগ নিয়ে পরিকল্পনা তুলে ধরেন| সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা কলেজে মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন|