1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ধরাছোঁয়ার বাইরে নৌ ডাকাত মোবারক,বাড়ি থেকে শুটারগান উদ্ধার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ধরাছোঁয়ার বাইরে নৌ ডাকাত মোবারক,বাড়ি থেকে শুটারগান উদ্ধার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পঠিত

বার্তা প্রতিবেদক

গজারিয়ার নতুন চর চাষী গ্রামের কুখ্যাত নৌ ডাকাত মোবারক প্রকাশ্যে একজনকে গুলি বর্ষণ ও একাধিক ব্যক্তিকে বুকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়ার পরেও গ্রেপ্তার না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয়দের। সেনাবাহিনীর অভিযানে তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

অভিযুক্ত মোবারক সরকার (৪০) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামের মৃত মুনাফ সরকারের ছেলে বলে জানা যায়।

খবর নিয়ে জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে মোবারক,গত দেড় বছরে একজন ট্রলার চালককে গুলি ও একাধিক ব্যক্তিকে অস্ত্র প্রদর্শন করে ভয়-ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আতঙ্ক তৈরি করতে বিভিন্ন সময় ফাঁকা গুলি বর্ষণ করতো সে । এদিকে স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় তাকে সেখানে পাওয়ার না গেলেও উদ্ধার হয় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান।

মোবারক কর্তৃক নির্যাতনের শিকার ট্রলার চালক মহসিন বলেন, ‘ আমি একজন নিরীহ ট্রলার চালক। নৌ ডাকাত মোবারক আমাকে জানায় ট্রলার চালাতে হলে তাকে নিয়মিত চাঁদা দিতে হবে। আমি তার প্রস্তাবে সাড়া না দিলে ২০২৫ সালের জানুয়ারি মাসে আমার ওপর গুলি বর্ষণ করে সে। তার অত্যাচারে নিরীহ গ্রামবাসী অতিষ্ঠ। যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় আনা দরকার।’

স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, ‘ অস্ত্রবাজ মোবারক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। একসময় সে আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন নিজেকে বিএনপি কর্মী বলে জাহির করছে।
তার কাছে একাধিক পিস্তল রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দিকে অস্ত্র তাক করে হুমকি দেয় সে। এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলার রক্ষায় তাকে দ্রুত গ্রেপ্তার করে তার কাছে থাকা অস্ত্রগুলো উদ্ধার করা প্রয়োজন।’

গজারিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে পুরাতন চর চাষী এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মোবারক সরকার ওই এলাকার কুখ্যাত নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্য।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন,এ বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ অস্ত্রবাজদের আটকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর