
মো. রনি শেখ:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৪ মে, বিকাল ৪টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে উপজেলার সোনারং গ্রামে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের এ কার্যালয় উদ্বোধন করা হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের সভাপতি আনিসুর রহমান বেপারী ( ভিপি আনিস) এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন খান বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বি এন পি র সাবেক সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি এর সভাপতি আলী আসগর রিপন মল্লিক, এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও উপজেলা বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করব তথা মানুষের জন্য ভালো কাজ করব, সকলে সকলের কাধে কাধ মিলিয়ে সমাজের বিভিন্ন ভালো কাজ করব ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সহ- সভাপতি আক্তার লাকুরিয়া, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বি এন পির সভাপতি হাজী আবুল হোসেন শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান বেপারী, উপজেলা সেচ্ছা সেসব দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক, বিটি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি তানভীর মল্লিক, যুবদল নেতা ইকরাম মল্লিক, ইস্রাফিল মাদবর, মিন্টু শেখ, মিজান বেপারী, তপন বেপারী, আক্তার মল্লিক, রাসেল শেখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতা কর্মী বৃন্দ । এরপর সোনারং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নিজামুদ্দিন এর মোনাজাত এর মাধ্যমে উক্ত যুবদলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান সমাপ্ত করা হয়।