1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পদ্মার পানি প্রবাহিত না হওয়ায় অস্তিত্ব হারাচ্ছে খাল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

পদ্মার পানি প্রবাহিত না হওয়ায় অস্তিত্ব হারাচ্ছে খাল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

সাথী আক্তার সেতু:
টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল, ধীপুর, বালিগাঁও এবং তার পার্শ্ববর্তী এলাকার খালসমূহে অপরিকল্পিত বাঁধ আর অবৈধ দখলের কারণে প্রাকৃতিক স্বচ্ছ পানির তীব্র সংকটে ভুগছে মানুষ। পদ্মা নদী থেকে আসা এইসব খালের সংযোগসমূহ, পয়েন্টসমূহ অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় খালগুলো আজ মৃতপ্রায়। রূপ নিয়েছে কচুরীপানার ভাগাড়ে।
একসময় অসংখ্য সরকারি খাল জালের মত ছড়িয়ে ছিলো এই অঞ্চলে যা এখন শুধুই সরকারি রেকর্ড হিসেবে পর্চায় খতিয়ান আর ম্যাপে স্থান পেয়েছে। মাছশূন্য, পঁচা, দুর্গন্ধ ও বিষাক্ত পানিতে জনজীবন বিপন্ন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা হুমকির মুখে। সাঁতার কাটা, নৌকাবাইচ বা শাপলা-শালুক আজ সুদূর অতীত বা রূপকথায় পরিণত হয়েছে।
পদ্মা নদী হতে আসা বালিগাঁও-কলমা হতে এইসব খালের ১৮ টি সংযোগ অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় খালগুলোর জৌলুস হাড়িয়েছে।
আড়িয়লের বাসিন্দা বি এম সাদ্দাম জানান, এই খালগুলো আড়িয়ল, বালিগাঁও, কলমা, ধীপুর, সোনারং টঙ্গীবাড়ি, আব্দুল্লাপুর, বেতকাসহ আশপাশের ইউনিয়নের মানুষের নৌপথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা ছিল। খালগুলো দিয়ে ছোট বড় লঞ্চ, পণ্যবাহী বিভিন্ন নৌকা, ট্রলার, ইত্যাদি চলাচল করত। এই অঞ্চলের মানুষেরা বড়-মোকাম হয়ে পদ্মা নদীতে, তালতলা হয়ে ইছামতি নদীতে এবং মিরকাদিম হয়ে ধলেশ্বরী নদীর মাধ্যমে জীবন ও জীবিকার তাগিদে দেশ-বিদেশে পারি জমাতো। এই খালের মাধ্যমে ময়লা-আবর্জনা দূরবর্তী নদীতে অপসারিত হতো। কিন্তু অতীব পরিতাপের বিষয় সেসব সরকারি খালসমূহ আজ অপরিকল্পিত বাঁধ আর অবৈধ দখলদারদের স্থাপনায় হারিয়ে যেতে বসেছে। মৃতপ্রায় এই খালগুলো উদ্ধারের জন্য সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয়রা এই অঞ্চলের বিপন্ন প্রায় পরিবেশ রক্ষা, কৃষি জামির উর্বরতা বৃদ্ধি এবং গণমানুষকে স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে মুক্তি দেয়ার জন্য সরকারি খালসমূহের বিভিন্ন পয়েন্টের অপরিকল্পিত বাঁধ আর অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ ও খাল খনন করার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা, জয়নুল আলম তালুকদার বলেন খালের পানি অতি গুরুত্বপুর্ণ এই এলাকার জন্য। জমিতে যখন পানির প্রয়োজন পরে তখন আশপাশে ছোট ছোট ডোবা ও খাল থেকে স্বল্প খরচে পানির ব্যবস্থা করা গেলেও যাদের জমি থেকে তুলনামুলক দুর থেকে লতা পাইপের মাধ্যমে পানি সংগ্রহ করা হয় তাদের অনেক বেশি খরচ হয়। আগের খাল গুলো নষ্ট হয়ে গেছে, এগুলো যদি খনন করা হয় তাহলে গুরুত্বপুর্ণ ২ টি উপকার হবে। প্রথমত যখন পানি নেমে যায় দ্রুত নেমে যাবে তাহলে কৃষক দ্রুত আলু সহ অন্যান্য বীজ বপন করতে পারবে ও প্রাকৃতিক দূর্যোগেও পানি জমে থাকবেনা। দ্বীতিয়ত খরা মৌসুমে পাট, ভুট্টা বিভিন্ন ফসলে খালের জমা পানি ব্যবহার করতে পারবে এতে ফলন ভালো হবে।
এই বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মো. মুস্তাফিজুর রহমান বলেন আমি উর্ধতন কর্মকর্তার সাথে আলেচনা করবো প্রয়োজনিয় ব্যবস্থা নিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর