
এলাকাবাসীর দুর্ভোগ, ব্রিজ নির্মাণের দাবি
সাথী আক্তার সেতু:
টঙ্গীবাড়িতে ঝুঁকিপূর্ণ কাঠের পুলটি দেখার কেউ নেই। উপজেলার আড়িয়ল ইউনিয়নে মুন্সীবাড়ি সংলগ্ন কাঠের পুলটি দিয়ে পারাপারে ভোগান্তির স্বীকার হচ্ছে কয়েকটি গ্রামের সাধারণ জনগণ। তারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই ঝুঁকিপূর্ণ কাঠের পুল ব্যবহার করছে। ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। এলাকাবাসীর দাবি কাঠের পুলটি অপসারণ করে দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণ করা হউক। বৃহঃবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুঁকিপূর্ণ কাঠের পুলটি দিয়ে কোনও রকম যাতায়াত করছে পথচারিরা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার ২/৩ হাজারের বেশি মানুষকে। যাতায়াতের একমাত্র ভরসা হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু-বৃদ্ধসহ ২/৩ হাজারের বেশি মানুষ প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে যাতায়াত করছে। এটি দিয়ে এখন কোনো রকমে হেঁটে পারাপার হওয়া গেলেও যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীর জন্য চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন কাঁচামাল বাজারজাতকরণে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। দ্রুত সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা ও গ্রাম ভিত্তিক ভিডিও নির্মাতা মাসুদ মুন্সী বলেন এই সড়কটি দিয়ে প্রতিদিন এই গ্রামের মানুষ ছারাও যাতায়াত করে বিভিন্ন গ্রামের মানুষ। এছারাও এই গ্রামে একজন প্রবীণ ডাঃ রয়েছেন যার বাড়িতে নিয়মিত চিকিতসা নিতে আসে দুরদুরান্তের রোগিরা। তাদের পায়ে হেটে যেতে হয় ডাঃ বাড়ি। স্থানিয় শিক্ষার্থী মো: নুর ইসলাম বলেন আমাদের স্কুল কলেজে যেতে অনেক সমস্যা হয়। এই ব্রিজটি নির্মাণ হলে সড়কটিও উন্নত হবে আসা করি।
এই বিষয়ে আড়িয়ল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.জামাল হোসেন বলেন এইখানে ব্রিজ নির্মাণ এবং কাচা সড়কটি সংস্কার প্রয়োজন আমি এই বিষয়ে আলোচনা করবো।