
জিয়া সাইবার ফোর্স মুন্সিগঞ্জের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এর সাথে সৌজন্য সাক্ষাৎ
সিজান খান:
মুন্সিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. রোমান খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজদিখান উপজেলা জিয়া সাইবার ফোর্স এর নেতাকর্মীরা।
শুক্রবার (২৩মে) বিকেল ৪ টায় লৌহজং উপজেলার সামুর বাড়িতে এই মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময় কালে মো. রোমান খান বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং সমাজে ঘটে যাওয়া অসৎ কাজ চাঁদাবাজি, মারামারি, ও সমাজের উৎশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্স সিরাজদিখান উপজেলার সভাপতি রানা হোসাইন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আশিক, আহ্বায়ক মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সিজান খান, রিয়াদ, লিখন প্রমুখ।