
শ্রীনগর ও সিরাজদিখানে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা
সিজান খান
মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার মাধ্যমিক পর্যায়ের (স্কুল ও মাদরাসা) প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান।
সভায় সভাপতিত্ব করেন আলী আজগর ও আব্দুল্লাহ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী।
সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন উপস্থিত অতিথি ও প্রতিষ্ঠান প্রধানরা।