1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৮২ বার পঠিত

প্রধান প্রতিবেদক:

মুন্সীগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার নোট বুক বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ মে) দিন ভর জেলার সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দেন দলটির নেতৃবৃন্দ।

এদিন, দুপুরে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে নোট বুক তুলে দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন। আরআগে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এর হাতে তুলে দেয়া হয়েছে নোট বুক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শামীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শহীদুল ইসলাম শহীদ, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন সরকার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।

পরে নেতাকর্মীরা জেলা ও দায়রা জজ, জেলা পরিষদ, এলজিআরডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর থানার ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাতে ৩১ দফার নোট বুক তুলে দেন জেলা বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর