1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল চত্তরেই রকমারি দোকান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল চত্তরেই রকমারি দোকান

তোফাজ্জল হোসেন শিহাব, প্রধান প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৭ বার পঠিত

তোফাজ্জল হোসেন শিহাব, প্রধান প্রতিবেদক:

  • প্রধান ফটকেই চা- সিগারেট বিক্রি
  • চত্তরের ভিতরেই বেসরকারি অ্যাম্বুলেন্স
  • শৃঙ্খলা ফেরাতে নেই কোন উদ্যোগ

২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল চত্তরের ভিতরেই বসে রকামরি ৮/১০ টি দোকান। এসব অবৈধ ভাসমান দোকানে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে রোগী বহনকারী যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। রোগী নিয়ে দ্রুত বের হওয়া সম্ভব হচ্ছে না।
দোকানগুলোতে চা, পান সিগারেট, খাবার, আখের রস, চটপটি, ফুচকা, বাচ্চাদের খেলনা, ডাব ইত্যাদি বিক্রি হয়ে থাকে নিয়মিতই। হাসপাতাল চত্তরে যা আইনত অবৈধ।
জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, হাসপাতাল প্রাঙ্গনে কোন ধরনের দোকানপাট বসা আইনের বহির্ভূত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হবে।
স্থানীয় সুত্রে জানা যায়, কয়েক বছর ধরে হাসপাতাল চত্তরের ভিতরে এমন দোকানপাট। এটা নতুন নয়। সুশিল সমাজের নাগরিকরা বলছেন, কোন শৃঙ্খলা নেই এখানে। দোকানপাটে পরিবেশ নষ্ট হচ্ছে নিয়মিতই। যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স প্রবেশ ও বাহির হতে বেগ পোহাতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, হাসপাতালের প্রধান ফটকের সামনেই বিভিন্ন দোকান। বিষয়টি দুঃখজনক। কর্তৃপক্ষ দেখে কোন ব্যবস্থা নেয়না। তাছাড়া বেসরকারি অ্যাম্বুলেন্স তো আছেই। নিয়ম না থাকলেও অনিয়মই – নিয়মে পরিনত হচ্ছে এই হাসপাতালে। হাসপাতাল চত্তর থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স অপসারণ, সকল দোকানপাট উচ্ছেদ করে হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই।
৫ আগস্ট সরকার পতনের পর থেকেই যে যার মত করে দোকান বসিয়ে ব্যবসা করছেন। সব কিছু দেখেও না দেখার ভ্যান জেনারেল হাসপাতালে কর্তৃপক্ষের। তত্ত্বাবধায়ক আহমেদ কবীর মুন্সিগঞ্জের বার্তাকে জানান, আমরা এর আগেও দোকান বসতে নিষেধ করেছিলাম। পরে তারা কয়েকদিন আসেনি। এখন আবার দোকানপাট করছে। আসলে আমাদের লোকবল সংকট। জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর