1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

রোগী এলেই পাঠানো হয় ঢাকায়

তোফাজ্জল হোসেন শিহাব:
মুন্সিগঞ্জের ১৮ লাখ মানুষের সুচিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থাকলেও চিকিৎসকসহ নানা সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। জেলার ৭ উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাসপাতালে এলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, চিকিৎকসহ নানা সংকটের কারনে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চিকিৎসক চেয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য বিভাগে।
এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, রোগী নিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আসলেই জরুরি বিভাগ থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়। দেখায় নানান অযুহাত। সামান্য অসুস্থ রোগী এলেও ঢাকায় রেফারেন্স করে জরুরী বিভাগ বলে অভিযোগ রয়েছে।
এদিকে আবার অ্যাম্বুলেন্স সেবা পেতেও বেগ পোহাতে হচ্ছে রোগীর স্বজনদের। প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা পেতে কল করা হলেও কোন উত্তর পাওয়া যাচ্ছে না। চালকদের নানা টালবাহানা করতে দেখা যায়।
তবে জেলাবাসীর দাবি, ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসা সেবা নিশ্চিত করা।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দেওয়া তথ্যমতে, হাসপাতালটি বিভিন্ন পদে ৫৭ জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছে মাত্র ৪১ জন। এর মধ্যে ১ জন তত্বাবধায়ক, ১ জন সহকারি পরিচালক, সিনিয়র কনসালটেন্টের ১০ টি পদ থাকলেও রয়েছে ১ জন। জুনিয়র কনসালটেন্টের ১৩ পদের বিপরীতে রয়েছেন ৮ জন। সহকারি সার্জন ১৩ জনের বিপরীতে আছেন ১২ জন আবাসিক মেডিকেল অফিসার আছে ১ জন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ৩ জন। নার্সসহ অন্যান্য পদের চিকিৎসকেরও রয়েছে সংকট।
বিষয়টি স্বীকার করে জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. আহম্মেদ কবীর জানান, নিরুপায় না হলে কোন রোগীকে অন্যত্র রেফার্ড করা হয় না। তাছাড়া ঢাকার রোগী পাঠানোর অভিযোগ ভিত্তিহীন। আমাদের চিকিৎসক সংকট রয়েছে। স্বাস্থ্য বিভাগে এ নিয়ে কয়েকবার চিঠি পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর