
সিরাজদিখান প্রতিনিধি :সিজান খান
মুন্সীগঞ্জের সিরাজদিখানের স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন সিরাজদিখান ব্লাড ব্যাংক-এর নবনির্বাচিত সভাপতি জুয়েল শেখ এবং সাধারণ সম্পাদক অন্তর দেওয়ান-কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবকরা
শুভেচ্ছা বার্তায় বলা হয়, জুয়েল শেখের দূরদর্শী নেতৃত্ব এবং অন্তর দেওয়ানের নিষ্ঠা, আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে সিরাজদিখান ব্লাড ব্যাংক আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।
এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সফল দায়িত্ব পালন,করার দায়িত্ব গ্রহণ করেন । তাঁদের প্রতিটি মানবিক প্রচেষ্টা কবুল করে সমাজসেবার এ মহৎ কাজে সফলতা দান করার জন্যও প্রার্থনা জানানো হয়।