1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত
মুন্সিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
মুন্সিগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৩৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিরকাদিম পৌরসভার দরগাহ বাড়ি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার ছয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৩৫০ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে পবিত্র কুরআন মাজীদ উপহার দেওয়া হয়। পরে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও মেধা অন্বেষণের চর্চা হচ্ছে। কিন্তু বাংলাদেশে শিক্ষাব্যবস্থা অনেকটা পরীক্ষাকেন্দ্রিক হয়ে পড়েছে। এই পরীক্ষাকেন্দ্রিকতার বাইরে এসে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হতে হবে।
তিনি বলেন, জীবনের সর্বাবস্থায় জ্ঞান অর্জনের চেতনা নিজেদের মন ও মগজে ধারণ করতে হবে। সৎ নাগরিক তৈরি এবং মেধার বিকাশ ছাড়া একটি জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আগামী দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শুধু অর্থ উপার্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে চলবে না। জ্ঞান, নৈতিকতা ও মেধার বিকাশ ঘটিয়ে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস আব্দুল আলিম আরিফ, মুন্সিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসাইন, সাধারণ সম্পাদক এস এম জাহিদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাদের জ্ঞানচর্চা ও মেধার বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর