1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
১৫৭ রানের বিশাল জয়ে আবারও চ্যাম্পিয়ন ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

১৫৭ রানের বিশাল জয়ে আবারও চ্যাম্পিয়ন ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

আসিফ বাঁধনঃ

মুন্সিগঞ্জ জেলায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। সিরাজদিখান উপজেলার ভবানীপুর হাইস্কুলকে ১৫৭ রানের বড় ব্যবধানে পরাজিত করে প্রতিষ্ঠানটি দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

গত ২৬ এপ্রিল শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাপ্টেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৬ ওভারে তারা ২৫৬ রান সংগ্রহ করে প্রতিপক্ষের সামনে ২৫৭ রানের লক্ষ্য নির্ধারণ করে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভবানীপুর হাইস্কুল। প্রতিপক্ষ দলের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে দাঁড়াতে না পেরে তারা মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৫৭ রানের বিশাল জয় তুলে নেয় ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

খেলা শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খাদিজা পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শরীফ উল্যাহ খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো করার আশাবাদ ব্যক্ত করেন। এই জয় শুধু একটি শিরোপা অর্জন নয়, বরং দলগত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর