1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পিপিআইএমএসসি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

পিপিআইএমএসসি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

মুন্সিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এর এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান আবেগঘন, উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অভিভাবক প্রতিনিধি (স্কুল শাখা) মো. হোসেন লিটন এবং শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা) ড. জাকির হোসেন।

সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজা-ই-রাব্বি এবং মানবিক বিভাগের শিক্ষার্থী কানিজ আশরাফ সামিয়া অনুভূতি প্রকাশ করেন। তারা শিক্ষাজীবনের নানা স্মৃতিচারণ করে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের আবেগঘন বক্তব্য উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি করে।

বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উম্মে আবিবা তাসফিয়া বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন। এছাড়া একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী সাফা মারওয়া বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল জীবন কামনা করে শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, নৈতিক উন্নয়ন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আবু সুফিয়ান।

দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার এবং এইচএসসি-২০২৬ ব্যাচের স্মারক ডায়েরি ‘অভিযাত্রা’ বিতরণ করা হয়। এ সময় বিদায়ের আবেগ, স্মৃতিচারণ এবং ভবিষ্যতের স্বপ্নকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য অনুভূতির সৃষ্টি হয়।

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি বিদায়ী শিক্ষার্থীদের জীবনের এক স্মরণীয় অধ্যায়ে পরিণত হয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও নেতৃত্বদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের অর্জন প্রতিষ্ঠানের গৌরব আরও সমুন্নত করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর