1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মোল্লাকান্দিতে ফুটবল টুর্নামেন্ট ঘিরে র‍্যাফেল ড্র, বিজয়ী ৫  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মোল্লাকান্দিতে ফুটবল টুর্নামেন্ট ঘিরে র‍্যাফেল ড্র, বিজয়ী ৫ 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৯৪ বার পঠিত

রায়হান বাউলঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে মোল্লাকান্দি ফুটবল ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২ আগস্ট) রাত ৮টায় বালুচর বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে মোল্লাকান্দি এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

আয়োজক সূত্রে জানা যায়, ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ র‍্যাফেল ড্রের আয়োজন করা হয়। প্রতিটি কুপনের মূল্য ছিল ২০০ টাকা। মোট ১৫০টি কুপন বিক্রি করা হয়। এর মধ্য থেকে স্বচ্ছ ও উন্মুক্ত লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী নির্বাচন করা হয়।

র‍্যাফেল ড্রে অংশগ্রহণের সুযোগ শুধু মোল্লাকান্দি এলাকার বাসিন্দাদের জন্য নির্ধারিত ছিল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন শহিদ বাউল।  উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমির হোসেন, নাছির মোল্লা, গিয়াসউদ্দীন মোল্লা, ছামছুল মোল্লা, জাকির মোল্লা, জাহাঙ্গীর বাউল, ইস্রাফিল বাউল ও ডা. জোবায়ের শেখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজিব মোল্লা ও আকরাম বাউল। সঞ্চালনায় ছিলেন মিঠুন বাউল

র‍্যাফেল ড্র শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ লাভ করেন ডা. সাজ্জাদ হোসেন। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রাইস কুকার পান আরিফ মোল্লা। তৃতীয় পুরস্কারের মোবাইল ফোনটি পান সাঈদ মোল্লা। চতুর্থ পুরস্কারের মোবাইল ফোনটি তুলে দেওয়া হয় রবিন বাউলের হাতে। পঞ্চম পুরস্কারের মোবাইল ফোন পান জাকির মোল্লা

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ স্থানীয় যুবসমাজকে ক্রীড়ামুখী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও মোল্লাকান্দি ফুটবল ক্লাবের পক্ষ থেকে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে উপস্থিত দর্শকদের করতালির মধ্য দিয়ে র‍্যাফেল ড্রের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর