1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পঠিত
জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা পুলিশ সুপারের সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মুন্সিগঞ্জের বার্তা-এর প্রতিনিধি দল পত্রিকাটির বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় তারা স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় জেলা পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করতে পারে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, স্টাফ রিপোর্টার অনিক শেখ এবং মুন্সিগঞ্জ সদর প্রতিনিধি সারোয়ার শরীফ সোহান।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সম্পাদক আশরাফ ইকবাল বলেন, জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তরুণ সমাজকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক সমাজ গঠনে মুন্সিগঞ্জের বার্তা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে সকলে জেলার সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর