1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে গুলি করে পালালো দুর্বৃত্তরা, যুবক হাসপাতালে - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সিরাজদিখানে গুলি করে পালালো দুর্বৃত্তরা, যুবক হাসপাতালে

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ এলাকায় দিনদুপুরে গুলি করে একজন যুবককে হত্যার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১ টার দিকে নিমতলা-সিরাজদিখান আঞ্চলিক সড়কের নেপালের ব্রিজের উপর এ ঘটনা ঘটে।

ভিকটিমের নাম জুনায়েদ সরদার (২৩)। তিনি লৌহজং উপজেলার হলুদিয়া এলাকার জুয়েল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত তিনজন দুষ্কৃতিকারী জুনায়েদকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। এতে তার ডান পায়ের গোড়ালির বাম পাশে গুলি লাগে।

জুনায়েদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলযোগে সিরাজদিখানের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত জুনায়েদকে উদ্ধার করে মাইক্রোবাসযোগে ঢাকার উদ্দেশ্যে পাঠায়।

জানা গেছে, জুনায়েদ বিক্রমপুর মডেল টাউন হাউজিং-এ সুপারভাইজার পদে কর্মরত। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস শেষে রাতে বাসায় ফিরে যেতেন। মঙ্গলবার সকালেও তিনি ঢাকার হাসনাবাদ থেকে লোকাল বাসে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থলে নামার পরপরই হামলার শিকার হন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক গুলির ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর