1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন ছালেহীন তুহিন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় বিশেষ প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন ছালেহীন তুহিন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ বার পঠিত

সংবাদপত্রের পাতায় সত্য ও বস্তুনিষ্ঠতার দীপ্তি ছড়িয়ে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার অঙ্গনে বিচরণ করা অভিজ্ঞ সাংবাদিক ছালেহীন তুহিন যুক্ত হলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বিশেষ প্রতিনিধি হিসেবে।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও প্রকাশকের যথাযোগ্য বিবেচনায় তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। সংবাদপত্রের অক্ষরে অক্ষরে মানুষের কথা তুলে ধরা, জনজীবনের সুখ-দুঃখের গল্প বলা এবং সত্যের সন্ধানে নিরলস ছুটে চলার যে দীর্ঘ অভিযাত্রা, ছালেহীন তুহিন সেই পথের এক অভিজ্ঞ সারথি। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দৈনিক বাংলাবাজার পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয়। এরপর ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত দৈনিক ভোরের কাগজের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে তিনি সংবাদপত্রের জগতে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে ইলেকট্রনিক সাংবাদিকতায়ও রাখেন দক্ষতার স্বাক্ষর। পরবর্তী সময়ে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্থানীয় বিভিন্ন পত্রিকায় কর্মরত থেকে মুন্সিগঞ্জের সংবাদজগতের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।

তার দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত প্রজ্ঞা ও সংবাদ পরিবেশনের দক্ষতা দৈনিক মুন্সিগঞ্জের বার্তার পথচলায় নতুন মাত্রা যোগ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নতুন দায়িত্বে ছালেহীন তুহিনের পদচারণায় দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবাদভুবন আরও সমৃদ্ধ হবে, সত্যের কণ্ঠ আরও দৃঢ় হবে এবং পাঠকের আস্থার বন্ধন আরও গভীর হবে এই প্রত্যাশায় তার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর