1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ মতবিনিময় - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ মতবিনিময়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পঠিত
মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ মতবিনিময়

মুন্সিগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ মতবিনিময়

মো. শফিকুল ইসলাম 

 মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা ও সংস্কৃতির ধারা পুনরুজ্জীবিত করতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে সদর উপজেলার সকল প্রধান শিক্ষকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

​সভায় বক্তারা উল্লেখ করেন যে, ইতিহাস-ঐতিহ্যের বিক্রমপুর শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশ্বব্যাপী পরিচিত হলেও বর্তমান সময়ে এ অঞ্চলের শিশুদের মধ্যে পাঠগ্রহণে অনাগ্রহ এবং শিক্ষায় পিছিয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই সংকট নিরসনে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার ভীত মজবুত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী শিক্ষকদের আধুনিক পাঠদান পদ্ধতি ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার আহ্বান জানান। তিনি বিক্রমপুরের হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষার গুণগত পরিবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। এছাড়াও পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মো. মাজারুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মোমিন মিঞা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ সভায় অংশ নেন। সভায় উপস্থিত সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানের মানোন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর