1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গিবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় বসতঘর পুড়ে ছাই - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় বসতঘর পুড়ে ছাই

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পঠিত
tongibari fire

আমিরুল ইসলাম মামুন
ভোররাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে টংগিবাড়ী উপজেলার কাইচ মালধা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফজরের নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সময় কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম প্রথমে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন।

ঘোষণার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং টংগিবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ডাকা হয়। দুই উপজেলার ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে আলী হোসেন (৪০), জামাল হাওলাদার (৫০), শাহ আলম হাওলাদার (৬০), শাহান শাহ হাওলাদার (৪৮), কাইয়ুম হাওলাদার (৬০) ও আমান হোসেন (৪৫)—এই ছয় পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টংগিবাড়ী থানা পুলিশ জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাতের বিষয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ছয়টি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর