
মো. রনি শেখ:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮, জুলাই সোমবার ১২.৩০ মিনিটে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের পুরনো ভবনের নিচতলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মালেক, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা চাই বৈষম্য দুর হোক, আমরা শান্তি চাই, আমরা ডাক্তার, জুলাই আন্দলনে আমরা আহত সকল আহতদের চিকিৎসা করেছি, এবং আমরা সব মানুষের চিকিৎসা সেবা দিতে চাই
উক্ত আলোচনা সভার আগে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস, প্রেসার সহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার নুর আলম সিদ্দিক, ডাঃ জাহিদ, ডাঃ কামরুল ইসলাম, ডাঃ শহিদুল আলম, ডাঃ জেসমিন, ডাঃ ইব্রাহীম, ডাঃ আতিকুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মুজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ , সাংবাদিক আপন, সেকমো রাকিবুল ইসলাম, টেকনিশিয়ান জয়নাল আবেদীন, হাসপাতালের নার্স ও বিভিন্ন ইউনিয়ন সাস্থ্য কর্মি সহ আরও অনেকে এরপর জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভার সমাপ্তি হয়।