1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পুলিশ ফাঁড়ি থাকলেও থামছে না চুরি, আতঙ্কে দিঘীরপাড়ের মানুষ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

পুলিশ ফাঁড়ি থাকলেও থামছে না চুরি, আতঙ্কে দিঘীরপাড়ের মানুষ

আমিরুল ইসলাম মামুন, টংগিবাড়ী
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২০০ বার পঠিত
tongibari police
টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের বেহেরপাড়া গ্রামে কয়েক মাস ধরে চুরির ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। শীতের ঘন কুয়াশাকে ঢাল বানিয়ে চোরচক্র একের পর এক বাড়িতে হানা দিচ্ছে, আর আতঙ্কে রাত কাটাচ্ছেন গ্রামের মানুষ।স্থানীয়দের ভাষ্য, গত কয়েক মাসে গ্রামটিতে অন্তত ১০টির বেশি চুরির ঘটনা ঘটেছে। চোরদের লক্ষ্যবস্তু হচ্ছে গরু, হাঁস-মুরগি, মোবাইল ফোন, নগদ টাকা ও কৃষিকাজের যন্ত্রপাতি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খামারিরা। নিরাপত্তাহীনতায় অনেকেই রাত জেগে পাহারা দিচ্ছেন, কেউ আবার গোয়ালঘরেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, দিঘীরপাড়ের চরাঞ্চল ঘিরে সক্রিয় একটি গরু চোর চক্র রয়েছে, যারা দল বেঁধে গভীর রাতে হানা দিয়ে গোয়ালঘর ফাঁকা করে দিচ্ছে।

ভুক্তভোগী মোটরসাইকেলচালক মোহাম্মদ নবীর হোসেন বলেন, “গরু চুরি করতে এসে আমার মোটরসাইকেলও নিয়ে গেছে। সেটাই ছিল আমার একমাত্র আয়ের ভরসা। আবার ঘরে গরু থাকায় থানায় গেলে আরও বড় বিপদ হবে—এই ভয়ে অভিযোগ করতেও সাহস পাইনি।”

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্কুর তপদ্দারের গোয়ালঘর থেকে গরু, রাজাবাড়ীর কৃষকদের পানির পাম্পের ইঞ্জিন, মহিউদ্দিন মাদবরের একটি গরু এবং সায়েদ জমাদারের দুটি আলুর বাক্স চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় এখনো কার্যকর কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে গ্রামজুড়ে।

স্থানীয়রা বলছেন, দিঘীরপাড় ইউনিয়নে পুলিশ ফাঁড়ি থাকলেও চোরচক্রকে দমন করা যাচ্ছে না। একজন বাসিন্দা বলেন, “বউ–বাচ্চা নিয়ে রাতে শান্তিতে ঘুমানো যায় না। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

এ বিষয়ে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানান, খুব শিগগিরই এলাকাবাসীকে নিয়ে আইনশৃঙ্খলা সভা করা হবে। তিনি বলেন, চরাঞ্চল হওয়ায় নৌপথে পুলিশের চলাচল সীমিত থাকায় নিয়মিত টহল দেওয়া কঠিন হলেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর