1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে দিনমজুরকে হয়রানির অভিযোগ: বৈষম্যবিরোধী ছাত্রনেতার প্রতিবাদ বিবৃতি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে দিনমজুরকে হয়রানির অভিযোগ: বৈষম্যবিরোধী ছাত্রনেতার প্রতিবাদ বিবৃতি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৭১ বার পঠিত
সিরাজদিখানে দিনমজুরকে হয়রানির অভিযোগ: বৈষম্যবিরোধী ছাত্রনেতার প্রতিবাদ বিবৃতি

সিরাজদিখানে দিনমজুরকে হয়রানির অভিযোগ: বৈষম্যবিরোধী ছাত্রনেতার প্রতিবাদ বিবৃতি
মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক
আমি ইয়ামিন আইমান, মুন্সিগঞ্জ জেলার ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক একজন সংগঠক| দীর্ঘদিন ধরে আমি জনগণের ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণের লক্ষ্যে সকল অন্যায় ও অপরাধের বিরুদ্ধে কাজ করে আসছি| এই পথচলায় আমি সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করেছি; বিশেষ করে সিরাজদিখান থানা পুলিশকে শক্তিশালী করার লক্ষ্যে নিঃস্বার্থভাবে দিন-রাত পরিশ্রম করে গিয়েছি|
কিন্তু দুঃখজনক হলেও সত্য, ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আমি এবং আমার সহযোদ্ধারা বারবার হামলা, হুমকি ও মিথ্যা অভিযোগের শিকার হয়েছি| তবুও আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি; বরং দৃঢ়ভাবে ন্যায়ের পথেই অটল থেকেছি|
গত ৬ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ৮টার দিকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার পূর্ব রাজদিয়া, ইছাপুরা এলাকায় এক সাধারণ দিনমজুরকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে| পূর্বে নিষ্পত্তিকৃত একটি মামলার ওয়ারেন্ট দেখিয়ে পুনরায় তাকে আটক করার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে| জানা যায়, থানার দুইজন পুলিশ সদস্য একই ওয়ারেন্ট দেখিয়ে তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা করেন, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক|
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঘটনার পেছনে স্থানীয় একটি মাদক সিন্ডিকেট জড়িত, যারা নিজেদের ‘০০৭’ নামে পরিচয় দেয়| পাশাপাশি এক প্রভাবশালী ইউপি সদস্য হিরা গং-এর অনুসারীরাও এতে সম্পৃক্ত থাকতে পারে| দীর্ঘদিন ধরে আমি ও আমার সহযোদ্ধা জুয়েল এবং শান্ত গোপনে এই সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহ করে আসছিলাম| কোনোভাবে সেই তথ্য তাদের কাছে পৌঁছে যাওয়ায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে|
আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন| তবুও, যদি এই মিথ্যা অপবাদ সহ্য করার মাধ্যমে উক্ত মাদক সিন্ডিকেটকে নির্মূল করা সম্ভব হয়, তবে আমি তা মেনে নিতে প্রস্তুত| ইতোমধ্যে আমি সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদ স্থানে সংরক্ষণ করে রেখেছি|
আমি সিরাজদিখানবাসীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি—আপনারা আমাকে ভুল বুঝবেন না| আপনাদের সন্তানদের একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র ত্যাগ| আমাদের এই প্রচেষ্টাকে যদি ভুলভাবে মূল্যায়ন করা হয়, তবে তা হবে অত্যন্ত দুঃখজনক|
আমি বিশ্বাস করি, একজন সত্যিকারের যোদ্ধা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে না| আমাদের এই লড়াই চলবে, যতদিন না অন্যায়কে চিরতরে নির্মূল করা যায়|
ইনকিলাব জিন্দাবাদ|
মুজিববাদ মুর্দাবাদ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর