1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পঠিত
ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ডিবি পুলিশের অভিযানে মুন্সিগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা পুলিশ এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ইমন দেওয়ান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের কঠোর নির্দেশনায় মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানটি মুন্সীগঞ্জ সদর থানার পূর্ব মাকহাটি এলাকার অলি মোল্লার আলু ক্ষেতের সামনের পাকা রাস্তায় পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ইমন দেওয়ানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমন দেওয়ান পূর্ব মাকহাটি পশ্চিম পাড় এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম নুরুজ্জামান দেওয়ান।

পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ পুলিশ এর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

পুলিশ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর