1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ব্যাবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন ইউএনও মো. নেছার উদ্দিন  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ব্যাবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন ইউএনও মো. নেছার উদ্দিন 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

আবু নাসের লিমন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ব্যাবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা প্রশাসন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্হ ব্যাবসায়ীদের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাওয়া–লৌহজং সড়কের পাশে কুমারভোগে কারখানা, দোকান ও ওয়ার্কশপসহ ৬ টি ব্যাবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়া কারখানা, দোকান ও ওয়ার্কশপসহ ৬ টি ব্যাবসা প্রতিষ্ঠানের প্রতিজন মালিকের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুজ্জামান, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাউসার তালুকদার, মুন্সীগঞ্জ জেলা বিএনপি নেতা আসলাম ঢালী, দিনার মেম্বার, স্বপন বেপারী, আল আমীন ঢালী, নাসির খানসহ স্হানীয় ব্যাবসায়ীগন।

উল্লেখ্য যে, রবিবার দিবাগত গভীর রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—সুমন ঢালীর একটি ফলের দোকান ও চায়ের দোকান, আরিফ ঢালীর সেলুন, একটি প্লাস্টিক কারখানা, একটি লোহার স্ক্র্যাব কারখানা এবং নাসির খানের একটি ওয়ার্কশপ ও আল আমিন ঢালীর একটি ওয়ার্কশপ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে শিমুলিয়া ঘাটের দিকে ঘুরতে যাওয়া কয়েকজন মোটরসাইকেল আরোহী আগুন জ্বলতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে লৌহজং ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পার্শ্বতর্তী শ্রীনগর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট এসময় যোগ দিয়ে আগুন নেভাতে সহযোগিতা করে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির খান বলেন, “আমি রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ওয়ার্কশপ জ্বলছে। মালামালসহ আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এদিন সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, লৌহজং ও শ্রীনগরের মোট চারটি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে কুমারভোগ পুনর্বাসন এলাকার সুমি বেগম (৩৮) নামের এক নারী ভস্মীভূত দোকানের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের জানান, “আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রুজি-রোজগারের সব শেষ। মাত্র ১০–১২ দিন আগে কিস্তিতে নতুন ফ্রিজ কিনেছিলাম, সেটিও পুড়ে গেছে। এখন আমি কোথায় যাব?”

স্থানীয়রা জানান, জীবিকা হারিয়ে সুমি বেগমসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন অগ্নিকান্ডের ঘটনাস্হল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্হ ব্যাবসায়ীদের সমবেদনা জানিয়ে বলেন, আপনাদের যে পরিমান ক্ষতি হয়েছে তা সত্যি অপুরনীয় ও অত্যান্ত দূঃখজনক। এই পর্যায়ে ক্ষতিগ্রস্হদের প্রাথমিক ভাবে কিছুটা সহযোগিতা করা হলো। তাছাড়া লৌহজং উপজেলা প্রশাসন যেকোন প্রয়োজনে সবসময় আপনাদের পাশে থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর