
গজারিয়া প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পদে পদোন্নতি পেয়েছেন দ্বীন ইসলাম। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।
গত ২৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে তিনি এ পদোন্নতি লাভ করেন। পদোন্নতি পাওয়ায় তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অর্জনের পেছনে যাঁদের দোয়া, সহযোগিতা ও অনুপ্রেরণা রয়েছে—তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
নবনিযুক্ত উপ-পুলিশ পরিদর্শক দ্বীন ইসলাম বলেন, “আমার ওপর অর্পিত নতুন দায়িত্ব যেন সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে পারি, সে জন্য সকলের দোয়া কামনা করছি।”
তার এ পদোন্নতিতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। এলাকাবাসীও তার সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে তার উজ্জ্বল কর্মজীবন কামনা করেছেন।
সাব/এডিট/ সাইদ হাসান আফরান