1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২০৭ বার পঠিত

লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু নাসের খান লিমন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), লৌহজং-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভায় লৌহজং উপজেলা বিআরডিবি হিসাব রক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, উপজেলা প্রনী সম্পদ অফিসার ডা. কালীশংকর পাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. উজ্জল মুন্সী, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরা আক্তার, সমবায় অফিসার আব্দুল কাদের, সভাপতি (ইউসিসিএল লিঃ) মো. ফিরুজ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফিয়া নাসরিন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন বাদল শেখ, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, অর্থ সম্পাদক মো. স্বপন বেপারীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

অভিজ্ঞতা বর্ননা করেন উপকারভোগী সমবায়ী আলেয়া বেগম ও নুরুন্নাহার বেগম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, সমবায় কার্যক্রম ম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।

সকাল বেলা র‍্যালী, আলোচনা সভা ও গাছের চারা রোপনের মাধ্যমে অনুষ্ঠানটি তিনটি ভাগে বিভক্ত করে অনুষ্ঠিত হয়। এর পর সমবায়ীদের মাঝে ঋনের চেক বিতরন করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই বিষয়ে শুধু অফিসিয়াল মিটিং করলেই হবেনা, বিভিন্ন এলাকায় গিয়ে লোকজনের সাথে আলোচনা করে এর সম্পর্কে ভালো ভাবে জানাতে হবে। যাতে করে এখান থেকে ঋন গ্রহন করে উপকারভোগী সকলে সঠিক উপায়ে ব্যাবহার করে স্বাবলম্বী হতে পারে।

অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে গ্রামীণ উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি পল্লী উন্নয়ন কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর