1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
খাল খনন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ার এক বিপ্লব, তারেক রহমানের নেতৃত্বে আবারও শুরু হয়েছে সেই কর্মসূচি — পানি সম্পদ মন্ত্রী এ্যানী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

খাল খনন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ার এক বিপ্লব, তারেক রহমানের নেতৃত্বে আবারও শুরু হয়েছে সেই কর্মসূচি — পানি সম্পদ মন্ত্রী এ্যানী

খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত
খাল খনন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ার এক বিপ্লব, তারেক রহমানের নেতৃত্বে আবারও শুরু হয়েছে সেই কর্মসূচি — পানি সম্পদ মন্ত্রী এ্যানী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের যে কর্মসূচি শুরু করেছিলেন, তা শুধু একটি উন্নয়ন প্রকল্প ছিল না; এটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব। আজ তারেক রহমানের নেতৃত্বে সেই কার্যক্রম আবারও নতুনভাবে শুরু হয়েছে।মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করতে এসে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বৃহস্পতিবার (৭ মে) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন। এ সময় নদীর বিভিন্ন স্থানে শিল্পকারখানার বর্জ্য দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং নদী দূষণ রোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী এ্যানী বলেন, খাল খননের মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে এই কার্যক্রম মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং গ্রামীণ অর্থনীতিকে  আরো চাঙ্গা করবে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারাদেশে খাল পুনঃখনন ও নদী রক্ষায় কাজ করে যাচ্ছে।এর ধারাবাহিকতা বজায় থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী, উপজেলা নির্বাহী প্রকৌশলী সামিউল আরেফিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর