
মো. রাসেল সরকার, গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮টায় বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ঘাট ও ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ভিপি মাসুম, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজান, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি ও সাধারণ সম্পাদক লাভলী আক্তার।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সাব/এডিট/ আফরান