1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় আঞ্চলিক বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণ, স্কুল শিক্ষকসহ আহত ৪ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় আঞ্চলিক বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণ, স্কুল শিক্ষকসহ আহত ৪

সাইদ হাসান আফরান:গজারিয়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পঠিত

গজারিয়ায় আঞ্চলিক বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণ, স্কুল শিক্ষকসহ আহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি আঞ্চলিক বাজারে সকালের ব্যস্ত সময়ে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্কুল শিক্ষকসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ইমামপুর ইউনিয়নের বাসিন্দা স্কুল শিক্ষক মো. আল আমিন ও আব্দুল বাসেদ। বাকি দু’জন মাছ ব্যবসায়ী হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। বাজারের উত্তর-পূর্ব পাশে একটি সেতুর প্রান্তে দাঁড়িয়ে বাঘাইয়াকান্দি কলিমউল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাছ বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জৈষ্ঠীতলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আব্দুল মান্নান ওরফে ‘শ্যুটার মান্নান’ (৪০) বাজারে আধিপত্য বিস্তার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালায়। গুলির শব্দে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে আরও কয়েকজন সামান্য আহত হন।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার আলম আজাদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টগান জাতীয় কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।” এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর