
মো রাসেল সরকার,মাল্টিমিডিয়া প্রতিনিধি গজারিয়া
গজারিয়ায় ইমামপুরে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা বিতরণ
৩৩টি সেলাই মেশিন, ৫টি হুইলচেয়ার ও ৫০ জনকে নগদ সহায়তা প্রদান
মুন্সিগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী বড় মসজিদ সংলগ্ন মাঠে সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। তিনি বলেন, “জনগণের কষ্টের সময়ে বিএনপি সবসময় মানবিক দায়িত্ব পালন করে আসছে। দেশের প্রতিটি প্রান্তে দলীয়ভাবে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ১নং সদস্য মোতাহার হোসেন জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুক্তার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, ইউকে প্রবাসী সাংবাদিক আতাউর রহমান, ভিপি মাসুম, এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামু জোহা তপন, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কর্মসূচিতে মোট ৩৩টি সেলাই মেশিন, ৫টি হুইলচেয়ার এবং ৫০ জন অসহায় মানুষের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয় এটি এলাকার অসহায় জনগোষ্ঠীর প্রতি বিএনপির সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
সাব/এডিট/ সাইদ হাসান আফরান