1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, উদ্বিগ্ন এলাকাবাসী - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, উদ্বিগ্ন এলাকাবাসী

আল আমিন,গজারিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত
গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি, উদ্বিগ্ন এলাকাবাসী।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে শনিবার দিবাগত রাতে একযোগে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারগুলো হলো— আতাউর রহমান সরকার (পিতা: মৃত আব্দুস সামাদ), তোফাজ্জল হোসেন সরকার (পিতা: মৃত চুনু মিয়া সরকার), জয়নাল আবেদীন (পিতা: বাবুল প্রধান), জসিম উদ্দিন (পিতা: শামছুল ইসলাম) এবং ফারুক হোসেন (পিতা: মোবারক হোসেন)।
ভুক্তভোগী আতাউর রহমান সরকার জানান, অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে তার বসতঘরের সিঁড়ি ঘরের উপরের টিন কেটে এবং দরজার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১৫ হাজার টাকা, জামাকাপড়সহ প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এছাড়া তার প্রতিবেশী তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে কেচি গেইটের তালা ভেঙে প্রবেশ করে চারটি কক্ষের তালা ভাঙা হয়। সেখান থেকে দুটি কাঠের আলমারি, একটি স্টিলের আলমারি ও ওয়ারড্রোব তছনছ করে নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা) এবং প্রায় ৩০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।
অন্যদিকে বাবুল প্রধানের বাড়ি থেকেও আনুমানিক ১০ হাজার টাকা নগদ এবং প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
একই রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। আগে নিয়মিত পুলিশ টহল দেখা গেলেও বর্তমানে টহল কমে গেছে। পুলিশি টহল বাড়ানো হলে চুরির ঘটনা কমে আসবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই চোরচক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর